সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন সাহেব বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসায় ৩০ বছর ২২ দিন চাকরি করার পর গত ৩১ শে জানুয়ারী ২০২৩ এ অবসর গ্রহণ করেন। ঐ দিন সকলের উপস্থিতিতে.(সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক সেলিম মহম্মদ সালেহ, খোন্দকার আশরাফুল সামিম, অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মন্ডল, মাদ্রাসা বোর্ড আধিকারিক আব্দুর রাকিব, প্রাক্তন সুপার নুরুল ইসলাম মিয়া, শিক্ষক /শিক্ষিকা ও ছাত্র ছাত্রী) ঘোষণা করে ছিলেন তাঁর ক্ষুদ্র সঞ্চয়ের অর্থ থেকে ৫০ হাজার টাকা স্টুডেন্ট রিলিফ ফান্ডে দান করবেন। আজ অর্থাৎ ০৪/০৩/২০২৩ তারিখে নগদ ৫০ হাজার টাকা মাদ্রাসার টিচার ইন চার্জ মহিদুল ইসলাম সাহেব এর হাতে তুলে দিলেন। উক্ত সময় উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক মো বাসিরুল সাহেব ও অন্যান্য শিক্ষক ও শিক্ষা কর্মী বৃন্দ।তাঁর এই দান মাদ্রাসার ইতিহাসে একটা দৃষ্টান্ত স্বরূপ এবং ছাত্র/ ছাত্রী খুবই উপকৃত হবে বলে মন্তব্য করেছেন টিচার ইন চার্জ মহিদুল ইসলাম মহাশয়। তিনি পরিশেষে নাসির উদ্দিন সাহেব এর অবসর জীবন সুন্দর ও সুস্থ হোক এই কামনা করেন।

0 Comments