Header Ads Widget

Responsive Advertisement

মহিলা ভ্যান চালক

 জীবন যুদ্ধে একজন নারী যখন ভ্যান চালক।

নাম অনিমা বিশ্বাস,বয়স ৪৫, বনগার বাসিন্দা ।




বিয়ের পর পাননি স্বামীর সুখ 

মাদকাসক্ত স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে অন্তঃস্বত্তা অবস্থায় প্রথম সন্তানকে কোলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন বাবা মায়ের আশ্রয়ে , দ্বিতীয় সন্তানের জন্ম দেবার পর সংসারের আর্থিক অবস্থার হাল দেখে চাষবাস শুরু করেছিলেন ক্ষেতে, স্বল্প সঞ্চিত অর্থ দিয়ে কিনেছিলেন একটি ভ্যান 

সেই ভ্যান নিজেই চালিয়ে মানুষজনকে পৌঁছে দিতেন গন্তব্য স্থলে ।এছাড়াও ভ্যানে করে সবজি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করতেন। দীর্ঘ কয়েক বছর কেটে গেছে সন্তানরা আজ বড় হয়ে গেছে তবুও তিনি ভোলেননি তার সংগ্রামের কথা,তাই আজও ভ্যানে করে সবজি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করেন , কুর্নিশ জানাই এই সংগ্রামী নারীর সংগ্রামকে ।

Post a Comment

0 Comments