Header Ads Widget

Responsive Advertisement

মাত্র দু ঘণ্টার মধ্যে হারানো ব্যাগ উদ্ধার

 গতকাল বিকালবেলা। উল্টোডাঙা মোড়ে ট্রাফিক সামলাতে ব্যাস্ত ছিলেন উল্টোডাঙা ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রসেনজিৎ বড়ুয়া।হঠাৎ দেখেন একটি যুবক ছলছল চোখে তার দিকে এগিয়ে আসছেন। যুবকটি ধরা গলায় সার্জেন্ট বড়ুয়াকে জানান তার নাম হাবিবুর মণ্ডল। বাসে তার সঙ্গের ব্যাগ ফেলে নেমে গিয়েছে সে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সমস্ত সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো পরিচয়পত্র সব রয়ে গেছে ওই ব্যাগেই। কলকাতার পাসপোর্ট অফিস থেকে বাসস্থান রানাঘাটে ফেরার পথে ঘটে যায় অনিচ্ছাকৃত এই ভুল।

ছেলেটির কাছ থেকে পাওয়া বাস টিকিট থেকে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জানা যায়। কোন রুটের বাস ছিল হাবিবুর মণ্ডল সেটা বলতে না পারায় বিভিন্ন বাস রুটের সেক্রেটারীদের সঙ্গে যোগাযোগ করেন সার্জেন্ট প্রসেনজিৎ বড়ুয়া। একটি বাস রুটের সেক্রেটারী জানান যায় বাসটি ধুলাগড় রুটের। বাসের চালক ও কন্ডাক্টরকে যোগাযোগ করে দুই ঘন্টারও কম সময়ের মধ্যে উদ্ধার হয়ে যায় সমস্ত ডকুমেন্ট সহ ব্যাগটি। সার্জেন্ট প্রসেনজিৎ তথা কলকাতা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সমস্যা মুক্ত হয়ে বিশেষ তৃপ্ত হাবিবুর রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে

Post a Comment

0 Comments